ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাক-সিরিয়ায় সেনা পাঠানোর বিপক্ষে হিলারি

Link Copied!

HILARIআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন ইরাক ও সিরিয়ায় ইসলামি জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন স্থল সৈন্য না পাঠানোর অঙ্গীকার করেছেন। সোমবার ‘সিবিএস দিজ মর্নিং’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকার করেন।
হিলারি বলেন, ‘আমি মনে করি আইএসকে পরাজিত করার সবচেয়ে ভালো উপায় বিমান হামলা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র এ হামলায় নেতৃত্ব দিচ্ছে।’ তিনি আরো বলেন, স্থল সেনা পাঠানোর আগে প্রশিক্ষণ, ক্ষমতায়ন, সরঞ্জাম সরবরাহসহ সাইবার ক্ষেত্রে সক্ষমতা তৈরি করতে হবে। কেননা ভুললে চলবে না, আইএস অনলাইনেও ভীতিকর শত্রুতা করে যাচ্ছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে সিরিয়ায় ৫০ জনেরও কম নন-কমব্যাট সদস্য পাঠানোর অনুমোদন দিয়েছেন। তারা আইএস বিরোধী লড়াইয়ে পরামর্শ দিয়ে স্থানীয় স্থল সৈন্যদের সহায়তা করবে। তবে তারা সিরিয়ায় আদৌ পৌঁছেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘রিপাবলনিকানদের পক্ষ থেকে যে পরিমাণ হাজার হাজার স্থল সৈন্য পাঠানোর সুপারিশ করা হচ্ছে আমার মনে হয় না তা ফলপ্রসূ হবে।’ ইরাক ও সিরিয়ায় মার্কিন কমব্যাট সৈন্য না পাঠানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘আমরা সেখানে সেনা পাঠাতে যাচ্ছি না।’