ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবির ভর্তি আবেদনের সময় বাড়লো

Link Copied!

Logo-sebauনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর থেকে বর্ধিত করে ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায়।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা’র সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যেকোন সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে।
বিজ্ঞান গ্রুপে ২০১২ বা ২০১৩ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০১৪ বা ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩ সহ উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি এর প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩ সহ সর্বমোট জিপিএ ন্যূনতম ৭ থাকতে হবে।
৩ টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www.sau.edu.bd থেকে বিস্তারিত জানা যাবে।