বিনোদন ডেস্ক : ভারতে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার আমিরের উপর বেজায় চটেছেন উগ্রবাদী শিবসেনা। আমিরের প্রতি ঝাল মেটাতে ইতিমধ্যেই শিবসেনা ঘোষনা দিয়েছে, আমিরকে চড় মারতে পারলেই এক লাখ রুপি পুরস্কার দেয়া হবে। এমন ঘোষনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। কিন্তু শিবসেনার এমন রসালো ঘোষনায় এবার জল ঢেলে দিলেন মিয়ামী স্কুলের দুইজন শিক্ষার্থী।
তারা ‘কিসআমির.কম’ নামে একটি ওয়েবসাইট তৈরী করেছে। যেখানে মাউসের সাহায্যে আমিরের গালে চড়ের বদলে চুমুর উপায় বাতলে দিয়েছেন তারা। এরই মধ্যে তাদের অভিনব এই আইডিয়া নিয়ে তুমুল আলোচনা চলছে। উৎসাহীরা সাইটে ঢুকে আমিরের গালে চুমুও খাচ্ছে দেদারছে। চুমুই চুমুই ভরে গেছে আমিরের গাল। এ পর্যন্ত প্রায় এক লাখ চুমু পড়েছে তার গালে।
উল্লেখ্য, এর আগে সাইটির নাম ছিলো ‘স্ল্যাপআমির.কম’। শুরুতে সাইটটিতে আমিরকে থাপ্পড় মারার ব্যবস্থা ছিল। কিন্তু পরে সাইটটির নাম পরিবর্তন করে ‘কিসআমির.কম’ করা হয়েছে।

