বিনোদন ডেস্ক : মুক্তির দ্বিতীয় দিনেই ৫০ কোটি রুপি ব্যবসা করেছে রানবীর কাপুর ও দিপিকা পাড়ুকোনের সিনেমা ‘তামাশা’। গত শুক্রবার ভারতের দু’ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির দিন ভারতে আয় করে ১০ কোটি ৮৭ লাখ রুপি। পরদিন শনিবার ভারতের বক্স-অফিস থেকে সিনেমাটি আয় করেছে ১৩ কোটি ১৭ লাখ রুপি।
অন্যদিকে ভারতের বাইরেও দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে ছবিটি। প্রচুর দর্শক হলে বসে ছবিটি দেখছে। যার ফলে দুদিনে ভারতের বাইরে ২২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে ‘তামাশা’র প্রথম দুদিনের আয় দাড়িয়েছে প্রায় ৫০ কোটি রুপি।

