ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসহিষ্ণুতা বিতর্কে মুখ খুললেন প্রিয়াংকা

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : মাসখানেক ধরেই ভারত জুড়ে চলছে অসহিষ্ণুতা বিতর্ক। বলিউড সুপারস্টার শাহরুখ খান, আমিন খানসহ অনেকেই চলমান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন আবেদনময়ী নায়িকা প্রিয়াংকা চোপড়া। অবশেষে বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।। গণমাধ্যমকে জানিয়েছেন, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ একটু বেশিই আগ্রহী। গত কয়েকবছর ধরে বিভিন্ন বিষয়ে প্রবণতাটা লক্ষ্য করছি।
সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’ ছবির প্রচারনামূলক এক অনুষ্ঠানে গিয়ে শাহরুখ ও আমির খানের করা ‘অসহিষ্ণুতা’ মন্তব্য নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী। তিনি বলেছেন, আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। সেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে। হঠাৎই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে মন্তব্য করতে বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এর ফলেই উঠছে সমালোচনার ঝড়। প্রত্যেকেরই তো নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাঁদের সেই লড়াইকে সম্মান করা।’
উল্লেখ্য, এর আগে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় তোপের মুখে পড়েন আমির খান, শাহরুখ খানের মতো তারকারা।