ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় চ্যানেল বন্ধের দাবীতে মাঠে নামছে অভিনয় শিল্পীরা

Link Copied!

TVবিনোদন প্রতিবেদক : ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবীতে এবার মাঠে নামছে অভিনয় শিল্পীরা। আগামীকাল মঙ্গলবার মানবন্ধন করবে অভিনয়শিল্পী, নির্মাতাসহ টিভি চ্যানেলের কর্মকর্তারা।
জানা গেছে, কাওরান বাজার সার্ক ফোয়ারা সংলগ্ন রাস্তায় সকাল এগারোটায় শুরু হবে মানবন্ধন। অনেকের সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী শামিমা তুষ্টিও থাকছেন মানবন্ধনে। তিনি জানালেন তাদের পরিকল্পনার কথা। বললেন, ‘ মূলত ইন্ডিয়া চ্যানেলগুলো বন্ধের জন্যই আমাদের এটা প্রতিবাদ। কোন ব্যানারে আমরা মাঠে নামছিনা। আমরা যারা টিভি মিডিয়ায় কাজ করি তারা ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছে। এগারোটা থেকে সোয়া বারোটা পর্যন্ত মানববন্ধন করবো। তারপর তথ্য মন্ত্রণালয়ে আমাদের পরিকল্পনা জমা দেব।’
উল্লেখ্য, এর আগে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানী বন্ধে মাথায় কাফনের কাপড় পরে প্রেসক্লাবে প্রতিবাদ জানিয়েছিলেন বড়পর্দার তারকরা।