ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উদীয়মান বর্ষসেরা অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ

Link Copied!

BFF-Logoস্পোর্টস ডেস্ক : প্রতি বছরই এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় বর্ষসেরার স্বীকৃতি। যেখানে বাংলাদেশের নাম বরবারবই থেকেছে অনুচ্চারিত। তবে চলতি বছরে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুবাদে বাংলাদেশের ফুটবলের চেহারা বহির্বিশ্বে কিছুটা হলেও ছড়িয়েছে। এছাড়া ফুটবলের উন্নয়নে বিভিন্নমুখী প্রচেষ্টার সুবাদে বর্ষসেরা উদীয়মান ফুটবল সদস্য দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।
প্রতি ক্যাটাগরিতেই বর্ষসেরা হিসাবে এসেছে তিনটি নাম। বাংলাদেশের সঙ্গে উদীয়মান বর্ষসেরা অন্য দুটি দেশ হলো ভুটান ও ব্রুনাই। রোববার ভারতের রাজধানী দিল্লিতে হয় ঘোষিত হয় এএফসির বর্ষসেরা অ্যাওয়ার্ডস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু সোহাগ নাঈম।
এএফসির বর্ষসেরা তিন দল হলো অস্ট্রেলিয়া, দ. কোরিয়া ও উজবেকিস্তান। বর্ষসেরা তিন ফুটবলার হলেন, জেং ঝি (চীন), আহমেদ খলিল (আরব আমিরাত) ও ওমর আব্দুল রহমান (আরব আমিরাত)। বর্ষসেরা কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাঙ্গে পস্তেকোগলু, জাপানের নোরিও সাসাকি, আরব আমিরাতের মাহাদি আলী হাসান।
বর্ষসেরা অনুপ্রেরণামূলক দল হিসাবে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, ইরান ও জাপান।