ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুইয়ে উঠার সুযোগ কোহলিদের সামনে

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে থেকে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল বিরাট কোহলির ভারত। সেই ভারতের সামনে তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠার সুবর্ণ সুযোগ রয়েছে। এজন্য দিল্লির ফিরোজ শাহ কোটলায় শুরু হতে যাওয়া চার ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে হবে। আবার ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসবে বিরাট কোহলির দল।
তবে ভারতের বিপক্ষে ইতোমধ্যেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত হওয়া দক্ষিণ আফ্রিকা শেষ টেস্টেও হেরে গেলেও র‌্যাংকিংয়ের শীর্ষেই থাকবে।
দিল্লি টেস্ট যদি ড্র হয় তবে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে ১১৬ তে নেমে যাবে। আর ভারতের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০৯। আর ভারত দিল্লি টেস্টে জয় পেলে কোহলিদের পয়েন্ট ১১১ তে উন্নীত হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে নেমে যাবে ১১৪ তে। অর্থাৎ, ভারত ২-০ ও ৩-০ যেই ব্যবধানেই সিরিজ জিতুক না কেন তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে।
দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতের পয়েন্ট ছিল ১০০। আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছিল ১২৫। যদি ভারত দিল্লি টেস্টে হেরে যায় তবে কোহলিরা অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে তৃতীয় স্থানে থাকবে, আর অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে বহাল থাকবে। সিরিজ ২-১ ব্যবধানে শেষ হলে ভারতের পয়েন্ট থাকবে ১০৭ আর দক্ষিণ আফ্রিকার হবে ১১৮। ভারত তখন ১০৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে।
আপাতত ১২৫ পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান ১০৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে থাকলেও দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার দিল্লি টেস্ট শেষে মিসবাহ-উল-হকদের চারে নেমে যেতে হবে।
টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের (৪৭) অবস্থান যথারীতি নবম স্থানে; জিম্বাবুয়ের (৫) ওপরে। আর পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা দেশগুলো হলো যথাক্রমে- ইংল্যান্ড (৯৯), নিউজিল্যান্ড (৯৫), শ্রীলংকা (৯৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৬)।