ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজ সিরিজে স্টার্ককে হারাল অস্ট্রেলিয়া

Link Copied!

aus2স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। এমনকি আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে তার খেলা নিয়েও শঙ্কা রয়েছে।  সোমবার এই বাঁ-হাতি পেসার নিজেই এ কথা জানিয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টের প্রথম দিন ডান হাঁটুর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন মিচেল স্টার্ক। ইনজুরি নিয়ে মাঠ ছাড়ার পর ম্যাচে আর বোলিং করেননি স্টার্ক। তবে উভয় ইনিংসেই ব্যাটিং করেন তিনি। প্রথম ইনিংসে মূল্যবান ২৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে পিটার সিডলকে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই অস্ট্রেলিয়ান পেসার।
ইনজুরি কাটিয়ে দ্রুত ফেরার তাড়া নেই মিচেল স্টার্কের। তবে অনুশীলনে ফিরতে তিন থেকে চার সপ্তাহ লেগে যাবে বলে জানান তিনি।
সোমবার মিচেল স্টার্ক সাংবাদিকদের বলেন, ‘আমার ফিরতে তিন থেকে চার সপ্তাহ লেগে যেতে পারে। এটি নির্ভর করে কত দ্রুত আমি ফিট হয়ে উঠতে পারি তার ওপর। তবে আমি মাঠে ফেরার জন্য কোনো সময় নির্ধারণ করে দিতে চাই না।’
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামী ১০ ডিসেম্বর হোবার্টের বেলেরিভ ওভালে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। আর দুই দলের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট আগামী ৩ জানুয়ারি অ্যাডিলেডে শুরু হবে।