ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরেকটি চূড়ায় রোনালদো

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : রোববার লা লিগা ম্যাচে এইবার এর বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে এক গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
রোববার প্রতিপক্ষের মাঠে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮২তম মিনিটে অবশেলে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে লা লিগায় প্রায় ৪৫০ মিনিট (৫ ঘণ্টা) পর গোলের দেখা পেলেন এই পর্তুগিজ সুপারস্টার।
এইবার-র বিপক্ষে করা গোলটি লা লিগায় রোনালদোর ২৩৪তম গোল। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হুগো সানচেজেরও লা লিগায় গোলসংখ্যা ২৩৪। তবে মেক্সিকান ফরোয়ার্ডের চেয়েও ১৩৪ ম্যাচ কম খেলে সিআর সেভেন এই ২৩৪ গোল করেন।
রোববার রোনালদো লা লিগায় পেনাল্টি থেকে তার ৪৮তম গোলটি পূর্ণ করেন। ২০০৯-১০ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর শীর্ষ পাঁচ ইউরোপিয়ান লিগে যেকোনো খেলোয়াড়ের চেয়ে পেনাল্টি থেকে ১১টি গোল বেশি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা।
লা লিগায় সর্বোচ্চ ২৯০ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। ২৫১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা তেলমো জারা খুব শিগগিরই ক্রিশ্চিয়ানো রোনালদোর পেছনে পড়ে যাবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।