নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেতু আইন ২০১৫ এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইন সম্পর্কে মন্ত্রী পরিষদ সচিব জানান, এ আইনটি সামরিক শাসনামলে জারি হয়েছিলো। বর্তমানে আইনটি বাংলায় আপডেট করা হয়েছে। আগের নাম ‘যমুনা সেতু কর্তৃপক্ষ’ পরিবর্তন করে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ নামকরণ করা হয়েছে।
এ আইনের আওতায় ১৫০০ মিটার এবং তার বেশি দৈর্ঘের সেতুর রক্ষণাবেক্ষণ, টোল আদায়, ফি নির্ধারণ ইত্যাদি করা হবে। আইনটি বাস্তবায়নে ১৫ সদস্যের একটি বোর্ড গঠন করা হবে। যার প্রধান হবেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী।
আইন অমান্য করলে অনধিক ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নির্ধারিত শর্তে ইজারা প্রদান করা যেতে পারে।

