ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি মৌসুমে উমরাহ করছেন ৬০ লাখ মানুষ

Link Copied!

Hazzআন্তর্জাতিক ডেস্ক : চলতি মৌসুমে ৬০ লাখের বেশি মানুষ উমরাহ করবেন বলে আশা করছে সৌদি সরকার। এবার উমরাহ পালনকারীদের সংখ্যা গতবছরগুলোর তুলনায় কয়েকগুণ বেশি বলে হজমন্ত্রী বান্দর হাজ্জার জানিয়েছেন।
রোববার হজমন্ত্রী স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন, কাবা শরীফ এবং মদীনা মসজিদে হাজিদের অভ্যর্থণা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হজ মন্ত্রণালয়। ‘আল্লার অতিথিদের’ দেখাশোনা এবং নির্বিঘ্নে হজ পালনের সুবিধার্থে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক কর্মচারী, নিরাপত্তা বাহিনী ও কর্মী নিযুক্ত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে কতজন কর্মী ও নিরাপত্তা সদস্য নিয়োগ করা হয়েছে তিনি তার কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।
এবার সৌদিতে হজ পালনকালে বিভিন্ন দুর্ঘটনায় কয়েক হাজার হাজি প্রাণ হারানোর পর উমরাহ হাজিদের নিরাপত্তায় কড়া দৃষ্টি রেখেছে সৌদি আরব। গত সেপ্টেম্বরে মিনায় পাথর ছুড়ে মারা সময় পদদলিত হয়ে মারা যান বিভিন্ন দেশের ৭১৭ জন হাজি। তবে নিহতদের প্রকৃত সংখ্যা কয়েক হাজার হবে বলে ধারণা করা হয়ে থাকে। এর আগে কাবায় ক্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন আরো বহু মানুষ।