ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন না পেছানোর ইঙ্গিত, সিদ্ধান্ত কাল

Link Copied!

CECনিজস্ব প্রতিবেদক : আইনের মধ্যে থেকে নির্বাচন করতে গেলে পৌরসভা নির্বাচন পেছানোর কোনো সম্ভবনা নেই। নির্বাচন পেছাতে গেলে আইন ভঙ্গ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একথা বলে তিনি। এর আগে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ১৫ তিন পেছানোর জন্য লিখিত আবেদন করে গেছে।
এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আপনারা জানেন আমরা কেমন করে নির্বাচনের তফসিল ঘোষণা করলাম । অনেক আগেই থেকেই আমরা ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছি। কিন্তু দলীয়ভাবে নির্বাচন হওয়ার কারণে আমাদের আইন পরিবর্তন করতে হয়েছে। অল্প সময় হাতে থাকার কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘ডিসেম্বররেই নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা আছে। তাছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, পরীক্ষা। আবার অনেক পৌরসভার মেয়াদ ৯০ দিন পার হয়ে যাবে। তখন আইনের ভায়োলেন্স সৃষ্টি হবে। তাই আইন ভঙ্গ না করতে চাইলে ৩০ ডিসেম্বেরের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা এখন পযন্ত নির্বাচনের ডেট পরিবর্তনে করতে চাচ্ছি না। তারপরও কালকের কমিশন বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।’
সংসদ সদস্যের প্রচারণার বিষয়ে আওয়ামী লীগের দাবি সম্পর্কে জানতে চাইলে কাজী রকিব উদ্দিন বলেন, ‘আমাদের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। তাদের নিয়ে আমাদের নির্বাচন করতে হবে। আইনের মধ্যে থেকে নিবন্ধিত দলগুলোর দাবি গুরত্বসহকারে আলোচনা করে আগামীকাল কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।’
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য বিএনপির আটক নেতাকর্মীদের ছাড়ানোর দাবির  প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির আটক নেতাকর্মীদের ছাড়াতে আমাদের কি করার আছে-  এটা আপনারাই ভালো করে জানেন। এ ব্যাপারে সুপ্রিমকোর্ট যে সিদ্ধান্ত নিবেন সেদিকে আমরা তাকিয়ে আছি।’
এর আগে বিএনপি নির্বাচন পেছানোসহ ১৫ দফা দাবি নিয়ে নির্বাচনে কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করেন।ক্ষমতাসীন আ্ওয়ামী লীগ সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ চেয়ে কমিশনে সিইসির কাছে আবেদন করেন। জাতীয় পার্টি মনোনয়নপত্র দাখিলের সময় ১০ দিন সময় বাড়ানো ও সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ দেয়ার আবেদন করেন সিইসির কাছে।