ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালেও ভারতের কাছে বাংলাদেশের হার

Link Copied!

under-19স্পোর্টস ডেস্ক : ব্যাটিং বার্থতায় ভারতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এই ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের দুই ম্যাচেই ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে দুই ম্যাচেই হারিয়ে ফাইনালে উঠেছিল মেহেদী হাসান মিরাজের দল। কিন্তু ফাইনালে আবার স্বাগতিকদের কাছে হেরে গেল বাংলাদেশের যুবারা। শুধু হার নয়, রীতিমতো আত্মসমর্পণই করেছে তারা।
রোববার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে  ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। বাংলাদেশের দেওয়া এই ছোট লক্ষ্যে জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। এ ছাড়া জয়রাজ শেখ ২৮ ও জাকির আলী ২৪ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সাঈদ সরকার,  রিফাত প্রধান- চারজনই মেরেছেন ডাক!
ভারতের পক্ষে ৩২ রানে ৩ উইকেট নেন মৈনাক দাগার। এ ছাড়া শুভাম মাভি ও মহীপাল লমরোর ঝুলিতে জমা পড়ে দুটি করে উইকেট।
১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানের জুটি গড়েন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর ও রিশাব পান্ত। যদিও ৩৮ থেকে ৪২, ৪ রানের মধ্যেই ওয়াশিংটন (১২) ও রিশাব পান্তসহ (২৬) আমানদ্বীপ খারেকে ফিরিয়ে স্বাগতিকদের কিছুটা বিপদে ফেলেছিল বাংলাদেশের বোলাররা। তবে মাত্র ২৭ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন সরফরাজ খান। রিকি ভুইয়ের ব্যাট থেকে আসে ২০।
বাংলাদেশের পক্ষে একটি করে  উইকেট নেন  সাঈদ সরকার, মেহেদী হাসান মিরাজ ও সালেহ আহমেদ শাওন।