ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৈত্রী মোটর শোভাযাত্রা সম্পর্ক জোরালো করবে

Link Copied!

4-Countryকুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর শোভাযাত্রা চার দেশের সম্পর্ককে আরও জোরালো করবে বলে মনে করেন শোভাযাত্রায় নেতৃত্বদানকারীরা।
রোববার দুপুরে মোটর শোভাযাত্রা চট্টগ্রম থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের টাইমস স্কয়ার হোটেলে যাত্রাবিরতি করে।
এ সময় শোভাযাত্রায় নেতৃত্বদানকারীরা সাংবাদিকদের বলেন, আমাদের সবার মধ্যে সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও উন্নত করার জন্য চার দেশের মধ্যে মোটর ভেহিকেল প্রটোকল সাক্ষর হয়েছিল। সেই প্রটোকলের আলোকে এই মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মৈত্রী মোটর শোভাযাত্রাটি চার দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। এর ফলে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে।
তারা বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। একা কেউ এগিয়ে যেতে পারে না। সবাইকে সবার সহযোগিতা করতে হবে। সেজন্য যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
চারটি দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্য আরও সহজতর করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে করণীয়সহ বিভিন্ন বার্তা নিয়ে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মৈত্রী মোটর শোভাযাত্রা চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ঢাকায় যাচ্ছে। রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের টাইমস স্কয়ার হোটেলে যাত্রা বিরতি করে শোভাযাত্রাটি। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে, গত ১৫ নভেম্বর ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর এলাকা থেকে মোটর যাত্রাটি শুরু হয়ে ভারত, নেপাল ও ভুটানের সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শনিবার দুপুর দেড়টায় ফেনীর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ২০টি গাড়ির এই বহর। বাংলাদেশের ছয় জন, ভুটানের চার জন, নেপালের চার জন এবং ভারতের ৬৬ জন প্রতিনিধি রয়েছে এই বহরে। এর মধ্যে বাংলাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরধ চন্দ্র মণ্ডল, নেপালের দেশারথ, ভুটানের থিনলে এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ চন্দ্র ভাজদেয়া।
রোববার সকাল ৯টায় চট্টগ্রামের হোটেল র্যা।ডিসন ব্লু চিটাগাং বে ভিউতে র্যা লির ফ্ল্যাগ অফ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এরপর বাংলাদেশের লাল-সবুজের পতাকাসহ চার দেশের পতাকায় সাজানো বর্ণিল গাড়ি বহরটি রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে।
চার নারীসহ ৮০ যাত্রীবাহী ২০টি জিপের বহরের বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোদ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি রয়েছেন।
উড়িষ্যার কলিঙ্গ মোটর স্পোর্টস ক্লাব, প্রতিবেশী দেশগুলোর ক্লাব ও ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।
সোমবার সকালে সোনারগাঁও হোটেলে বিবিআইএন এমভিএ সম্পর্কিত একটি সেমিনার শেষে মৈত্রী মোটর শোভাযাত্রাটি চট্টগ্রাম ও ঢাকাসহ এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোরের বেনাপোল দিয়ে আগামী ১ ডিসেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।সার্কভুক্ত এই চার দেশের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বাংলাদেশ থেকে ছয়টি রুটে যান চলাচল করতে পারবে।
রুটগুলো হলো- প্রথমে ভারতের কলকাতার পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোল-যশোর হয়ে ঢাকা-চট্টগ্রাম পৌঁছবে। দ্বিতীয় রুটটি চট্টগ্রাম-ঢাকা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ি। তৃতীয় রুটটি ঢাকা-হাটিকামরুল-বগুড়া-রংপুর-বুড়িমারি/চেংড়াবান্ধা-জয়গাঁও/ফুয়েনসলিং ভুটানের থিম্পু পৌঁছাবে।
চতুর্থ রুটটি হলো- ঢাকা-হাটিকামরুল-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা/ফুলবাড়ি হয়ে ভারতের পানির ট্যাংকি দিয়ে নেপালের কাকারভিটা হয়ে কাঠমান্ডু গিয়ে শেষ হবে। পঞ্চম রুটটি হলো-ভারতের কলকাতা-ঢাকা-সরাইল-সিলেট-তামাবিল/দাউকি-শিলং-গৌহাটি-সামদ্রুপ ঝঙ্কার হয়ে ভুটান পৌঁছবে। ষষ্ঠ রুটটি হলো খুলনা-যশোর-কলকাতা।
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে মৈত্রী মোটর শোভা যাত্রায় ভারতের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘রোলস ফর রোড সেফটি’ নামে একটি প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।