ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ

Link Copied!

TVআন্তর্জাতিক ডেস্ক : নেপালের ক্যাবল টিভি অপারেটররা দেশটিতে ভারতের সব টিভি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। সীমান্ত দিয়ে নেপালে পণ্য আসার ক্ষেত্রে ভারত সরকারের অঘোষিত অবরোধের  প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। ওই ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপের ফলে ভারত-নেপাল সীমান্তে পণ্যবাহী অনেক ট্রাক আটকে আছে।
নেপালের অভিযোগ, নতুন সংবিধানের বিরুদ্ধে দেশের দক্ষিণাঞ্চলের তরাই অঞ্চলে থারু ও মদেশীয়দের বিক্ষোভের কারণেই ওই অবরোধ আরোপ করা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ভারত বলছে, নিরাপত্তার কারণে ট্রাকচালকেরা যেতে চাইছেন না বলেই পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে নেপালে ভারতবিরোধী মনোভাব বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রঞ্জিত রাই গত শুক্রবার বলেন, ‘ভারতবিরোধী মনোভাব বাড়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের মনোভাব উৎসাহিত করা ভারত ও নেপাল উভয়ের জন্যই ক্ষতিকর ।’
নেপালের পার্লামেন্টে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় নতুন সংবিধান। ওই সংবিধান প্রণয়ন-প্রক্রিয়া দেশটিতে ব্যাপক মতবিরোধের সৃষ্টি করে। সংবিধান নিয়ে প্রভাবশালী প্রতিবেশী ভারতের সঙ্গেও নেপালের তিক্ততা সৃষ্টি হয়।