ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জলছায়া’ নিয়ে নেপালে মিলন-প্রভা

Link Copied!

milon-provaবিনোদন ডেস্ক : বড়পর্দার ব্যস্ততার মধ্যেও, সময় পেলেই ছোটপর্দার জন্য দু’একটি নাটকে কাজ করেন অভিনেতা আনিসুর রহমান মিলন। অন্যদিকে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারো নিয়মিত হয়েছেন নাটকের জগতে। এ কারণেই হয় তো জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী তার নতুন নাটকে মিলন-প্রভা’কে সঙ্গী করেছেন। সম্প্রতি ‘জলছায়া’ শিরোনামের নতুন এই ধারাবাহিকটির চিত্রধারণের কাজ শুরু হয়েছে নেপালে।
শুটিংয়ের জন্য গত ২৬ নভেম্বর রাতে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ‘জলছায়া’ টিম। গতকাল থেকে সেখানে পহাড়ের পাদদেশে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। টানা কয়েকদিন শুটিং চলবে। নাটকটিতে  মিলন-প্রভা ছাড়াও অভিনয় করছেন নাজিরা আহমেদ, সাইফুল আজম মিঠুসহ অনেকেই।

নেপালে চিত্রধারণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী ফেসবুকের মাধ্যমে জানান, নেপাল তাকে সবসময় টানে। তাই এবার সেখানে শুটিং করতে যাওয়া।