ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীমের প্রশংসায় সোহম

Link Copied!

sohom-mimবিনোদন ডেস্ক : ‘মীম অসাধারণ একজন অভিনেত্রী। ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে অবিশ্বাস্য করেছে করেছে ও। তার চেহারায় যে শুধু সুন্দর তা কিন্তু নয়, সিনেমায় তার অভিনয়টা দেখার মতো।’ বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে নিয়েই এমন মন্তব্য করেছেন ওপারের জনপ্রিয় নায়ক সোহম। ভারতের প্রভাবশালী পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’য় দেয়া সাক্ষাতকারে এসব বলেন সোহম।
মীমের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো অভিনয় করেছেন সোহম। বাংলাদেশ-ভারত যৌথ সিনেমা ‘ব্ল্যাক’ গতকাল কলকাতায় মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি পাবে ৪ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করেছেন ভারতের রাজা চন্দ ও বাংলাদেশের কিবরিয়া লিপু।
ছবিতে সোহম অভিনয় করছেন বুলেট চরিত্রে। আর মীমের চরিত্রের নাম তিনা। ছবির শুরুতে দেখা যাবে, তিনা ও বুলেট প্রতিবেশী। ছোটবেলা থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই একদিন রূপ নেয় প্রেমের সম্পর্কে। কৈশোরের গণ্ডি পার হতেই বুলেট ক্রমে নানা সমস্যায় জড়িয়ে পড়ে। তখন তিনা তাকে বাধা দিতে যায়। তিনা বুলেটকে নিয়ে সারাক্ষণ আতঙ্কে থাকে, তার কখন কি হয়ে যায়। গল্পে নানা টুইস্ট আছে।