বিনোদন ডেস্ক : বছর তিনেক আগে ‘বরফি’ বানানোর পরপরই কিশোর কুমারের বায়োপিক নির্মাণ করতে উঠেপড়ে লেগেছিলেন অনুরাগ বসু। সে যাত্রায় পিছিয়ে যান রণবীর কাপুর। পরবর্তীতে কিশোরে চরিত্রে অভিনয় করতে রাজি হলেও, সমস্যা দেখা দেয় তার সময়কাল নিয়ে। এ নিয়ে অনুরাগ বসু বেশ কিছুদিন গবেষণা করার পর, সম্প্রতি আবারো কিশোর কুমারের বায়োপিক এর চিত্রনাট্য নিয়ে দৌঁড়ঝাপ শুরু করেন। কিন্তু এবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং কিশোরের পরিবার।
কিশোর কুমারের চরিত্রে অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত রণবীর কাপুর। পরিচালক অনুরাগ বসুও যাবতীয় গবেষনা মেষে তৈরি করে ফেলেছেন ছবির চিত্রনাট্য। তারপরও বাদ দিতে হচ্ছে কিশোর কুমারের জীবন নিয়ে বায়োপিক বানানোর পরিকল্পনা। আর এ পেছনে রয়েছে খোদ কিশোরের পরিবারের আপত্তি।
কিশোর কুমারের পরিবারের তরফ থেকে বলঅ হয়েছে, অনুরাগ বসুর চিত্রনাট্যে বেশ কিছু ভুল রয়েছে। যা কিশোরের পূর্ণ মহিমা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ফলে, চিত্রনাট্য পড়ার পরে প্রস্তাবটা নাকচ করে দিতে মোটেও সময় নেয়নি কিশোর কুমারের পরিবার। তবে কী বলিউড কিংবদন্তি নায়ক ও গায়ক কিশোরের বায়োপিক নির্মিত হবে না?
কিশোর কুমারের ভক্তরা অবশ্য এখনও আশার আলো দেখতে পাচ্ছেন। কারণ কিশোরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর-জায়া লীনা চন্দ্রভরকর অনেক দিন ধরেই স্বামীকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। তার জন্য একটা চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। সম্ভবত সেই চিত্রনাট্যটি দিয়ে কিশোরের বাপয়োপিক বানানোর জন্য অনুরাগকে অনুরোধ করবেন তারা। তবে অনুরাগ রাজি না হলে অন্য কোন পরিচালককে দিয়ে কিশোরের বায়োপিক বানাবেন তার পরিবার।

