শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ক কর্মশালা চলছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর দিনব্যাপী এ আয়োজনে রবিবার সকাল এগারটায় এ কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবেদন তৈরি গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এ কর্মশালাটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। এ ধরনের উদ্যোগের ফলে প্রাপ্ত ধারণা তরুণ গবেষকদের উৎসাহিত করবে।’
পরিসংখ্যান বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম প্রমুখ।
কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম কবির।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের শিক্ষকদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানরা।

