আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার কানো প্রদেশে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। শিয়াদের ওপর চালানো শুক্রবারের ওই হামলায় ২১ জন প্রাণ হারিয়েছে।
এর মাত্র এক সপ্তাহ আগে কানো শহরের একটি মোবাইল ফোনের মার্কেটে দুই নারী বোমা মেরে নিজেদের উড়িয়ে দিয়েছিলেন। ওই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
জিহাদ পর্যবেক্ষণ সংস্থা ‘সাইটি ইন্টিলিজেন্স’ জানিয়েছে, বোকো হারাম ওই হামলার দায় স্বীকার করেছে। তারা একটি টুইট বার্তায় হামলাকারীর নাম জানিয়েছে।
জঙ্গিরা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের ভাই তার লক্ষ্যে পৌঁছানোর পর ভিড়ের মধ্যে তার সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ করেছিল।’
সাল থেকে বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এই জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন হামলায় এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে প্রায় ২১ লাখ মানুষ।

