ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি ভাড়া আর বাড়ানো যাবে না

Link Copied!

bariনিজস্ব প্রতিবেদক : চলতি বছরই হতে হবে বাড়ি ভাড়া বৃদ্ধির শেষ কাল, নইলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ভাড়াটিয়া পরিষদ।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সিটি করপোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়ার রেট কার্যকর ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ বাস্তবায়নের দাবিতে এক গণসমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
ভাড়াটিয়া পরিষদের অভিযোগ, ঢাকা শহরের ৭৭৫টি এলাকায় বিভিন্ন স্তরে ৪ টাকা হতে ৩০ টাকা পর্যন্ত প্রতি স্কয়ার ফুটের মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাড়ি মালিকরা কয়েকগুণ বেশি ভাড়া আদায় করেন।
সমাবেশ থেকে জানানো হয়, হাতিরপুল এলাকায় একটি ৪০০ স্কয়ার ফুটের বাসা সিটি করপোরেশনের রেট অনুযায়ী মাসিক ভাড়া হয় ৪ হাজার আট শত টাকা। কিন্তু বাড়ির মালিক সেখানে ভাড়াটিয়াদের কাছ থেকে ২৬ হাজার টাকা আদায় করছে।
‘শহুরে বাড়ি মালিকরা ভাড়াটিয়াদের উপর জুলুম করে নিয়মিত যে বাড়ি ভাড়া বৃদ্ধি করছে তা আমরা আর মেনে নেব না।’ গণ সমাবেশ থেকে এভাবেই হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা।
তিনি বলেন, ‘২০১৫ সালের পর আর বাড়ি ভাড়া বৃদ্ধি করা যাবে না। মালিকদের ইচ্ছেমতো বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে। না হলে আমরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলব।’
সমাবেশ থেকে দুই দফা দাবি উত্থাপন করে বলা হয়, সিটি করপোরেশনের নির্ধারিত রেট ও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ কার্যকর করতে হবে এবং প্রতিটি বাড়ির হোল্ডিং নম্বর ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট করে বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধের সুযোগ করে দিতে হবে।
সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মো. মোস্তফা, হাবিব, শামীম প্রমুখ।