স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের প্রথম পর্বের খেলা শুক্রবার শেষ হয়েছে। অংশগ্রহণকারী ছয়টি দল ঢাকার মিরপুরে ২৪টি ম্যাচ খেলে চলে যাবে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আবার ফিরবে ঢাকায়।
মিরপুরের প্রথম পর্বে ব্যাটিংয়ে সবার ওপরে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চার ম্যাচ থেকে এই বাঁ-হাতি ব্যাটসম্যান সর্বোচ্চ ১৫৪ রান সংগ্রহ করেন। এর মধ্যে দুটি ফিফটি (৬৯ ও ৫১) রয়েছে।
এরপর রানের দিক থেকে শীর্ষ পাঁচে থাকা অপর ব্যাটসম্যানরা হলেন যথাক্রমে মারলন স্যামুয়েলস (১৪২), কুমার সাঙ্গাকারা (১৩৪), দিলশান মুনারাবিরা (১৩৩) ও মোহাম্মদ মিথুন (১২১)।
শীর্ষ দশে থাকা অপর পাঁচটি নাম হলো- থিসারা পেরেরা, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লেন্ডল সিমন্স ও মিসবাহ-উল-হক।

