ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাপি বলে ধুঁকছে অস্ট্রেলিয়া

Link Copied!

australiaস্পোর্টস ডেস্ক : পার্থের ওয়াকা গ্রাউন্ডের বাউন্সি পিচেও প্রথম ইনিংসে ৫৫৯ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়াই কি না অ্যাডিলেড ওভালে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধুঁকছে! তবে কী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের গোলাপি বলের ‘জুজু’ পেয়ে বসেছে?
অ্যাডিলেড টেস্টে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট এবং লাল বলের পরিবর্তে গোলাপি বলের খেলা দেখতে পেলেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২০২ রানে গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। তবে স্বাগতিকদের অবস্থা আরো করুণ। কিউই বোলারদের তোপের মুখে পড়ে ১১৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১১৬ রান। পিটার নেভিল ১৭ ও মিচেল স্টার্ক ০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
এর আগে মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড ও নাথান লায়নের চতুর্মুখী বোলিং আক্রমণে পড়ে প্রথম ইনিংসে ২০২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে টম লাথাম ৫০ ও মিচেল স্যান্টনার করেন ৩১ রান।
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড ৩টি করে উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন পিটার সিডল ও নাথান লায়ন।
প্রসঙ্গত, তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া বড় ব্যবধানে জেতার পর পার্থ টেস্ট ড্র হয়।