ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরতিহীন জয়া!

Link Copied!

Joya-Ahsanবিনোদন ডেস্ক : জয়া এখন নড়াইলে। নড়াইল থেকে আরো দূরে ইতনা গ্রামে চলছে তার নতুন সিনেমা খাঁচা’র শুটিং। এটি নির্মাণ করছেন আকরাম খান। সৃজিতের ‘রাজকাহিনি’ সেরে দেশে ফিরেই সাইফুল ইসলাম মান্নুর পুত্র চলচ্চিত্রে যোগ দেন জয়া। তারই ফাঁকে এই চলচ্চিত্রে সময় দিলেন তিনি।
১৬ নভেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। তারপর জয়ার আর কোন খোঁজ নেই। জয়ার খবর জানতে ফোন দেয়া হল নির্মাতা আকরাম খানকে। তিনি জানালেন, কোন বিরতি নয়। সিনেমা শেষ করেই তারা ফিরবেন। বললেন, ‘৩০ পর্যন্ত নড়াইলে আমাদের শুটিং চলবে। পনের দিনের মধ্যেই আশাকরি দৃশ্যধারণের কাজ শেষ করতে পারবো। তারপর ডাবিংসহ বাকি কাজগুলো করা হবে।’
তাই বলা যায়, ইতিমধ্যেই চলচ্চিত্রটির শুটিং শেষের পথে। জয়া ছাড়াও শুটিংয়ে আছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ।
১৯৪৭’র দেশভাগের পটভূমিতে হাসান আজিজুল হকের লেখা ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আকরাম খান ও আজাদ আবুল কালাম।
জানা যায়, চলচ্চিত্রটির শুটিং থেকে ফিরেই জয়া যোগ দেবেন সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’র শুটিংয়ে। অন্যদিকে জয়া’র অপেক্ষায় দিন গুনছেন নির্মাতা মাহমুদ দিদার। জয়াকে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। এ চলচ্চিত্রে জয়া সার্কাসের মেয়ে চরিত্রে আবির্ভূত হবেন।