ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার্লারে গিয়ে মুখ পুড়লো বিপাশার

Link Copied!

Bipasha_Basuবিনোদন ডেস্ক : চুলের পরিচর্যার জন্য একটি পরিচিত পার্লারে গিয়েছিলেন বঙ্গ তনয়া বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। আর সেখানে গিয়েই মুখ পুড়লেন তিনি। হেয়ার স্টাইলিস্টের অসচেতনতায় মুখের খানিকটা অংশ পুড়ে গেছে এ অভিনেত্রীর।
বিপাশা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, চুল পরিচর্যার সময় ওই পার্লারের কর্মীর অন্যমনস্কতায় হাত ফসকে মেশিনটি তার মুখে ও হাতে পড়ে। প্রচণ্ড গরম ওই মেশিনের তাপে সঙ্গে সঙ্গেই মুখ এবং হাতের বেশকিছুটা অংশ পুড়ে যায়।
তবে বিপাশা আশ্চর্য হয়ে জানান, ঘটনার পর ওই হেয়ারস্টাইলিস্ট বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না। কোনো খারাপ লাগাও তৈরি হয়নি তার। যেনো কিছুই হয়নি অথবা এমন ঘটনা প্রায়ই হয়!
বিপাশাও অবশ্য ওই স্টাইলিস্টকে বিশেষ কিছুই বলেননি। তবে প্রতিবাদ জানাতে পুড়ে যাওয়া মুখ ও হাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।