ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না

Link Copied!

Tafazzal_Islamনিজস্ব প্রতিবেদক : ‘এদেশে গরীবরা বিচার পায় না, যারা বিত্তবান তাদের পক্ষেই বিচারের রায় হয়। আসলে আইন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না।’ এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক শালিসী আদালতের বিচাররক ও সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম।
শনিবার দুপুরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইংল্যান্ডের নাগরিক ড. ভেলেরি টয়লরকে মানব সেবায় অবদান রাখায় অ্যাওয়ার্ড প্রদান করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম বলেন, ‘দেশ-বিদেশে এখন বোমা আর বোমা, শান্তি নেই। আমাদেরকে শান্তি ফিরিয়ে আনতে হবে। বোমা মেরে মানুষ হত্যা নয়, মায়ের বুকের আর আহাজারি নয়।’
‘উপমহাদেশে বর্তমানে জনস্বার্থে মামলা নিয়ে সাংঘাতিক বিপ্লব এসেছে। ভারতে অরো বেশি বেশি জনস্বার্থে মামলা করা হচ্ছে’ বলেও মন্তব্য করেন এই বিচারপতি। তিনি বলেন, ‘আইন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না, এ জন্য আমাদেরকে সচেতন হতে হবে।’
তিনি আরো বলেন, ‘প্রান্তিক মানুষ শহরের উপকার পায় না, তাদের পাশে অমাদেরকে দাঁড়াতে হবে।’