ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো শরণার্থী গ্রহণের আহ্বান ফ্রান্সের

Link Copied!

Refugeesআন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় দেশগুলোকে সিরিয়া থেকে পালিয়ে আসা আরো শরণার্থী গ্রহণের আহবান জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। তিনি বলেন, ইউরোপ তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করতে না পারলে বলকান অঞ্চলে ‘মানবিক বিপর্যয়’ ছড়িয়ে পড়তে পারে। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিনি এ আহ্বান জানালেন। ওই হামলায় ৩০ জন নিহত হয়েছিল।
ম্যানুয়েল ভলস শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘আমি আবারো বলছি, ইউরোপ সিরিয়া থেকে আগত সমস্ত শরণার্থীকে গ্রহণ করতে পারে না। এ কারণে সিরিয়ায় কূটনীতিক, সামরিক ও রাজনৈতিক সমাধান প্রয়োজন।’
প্যারিসের উপকণ্ঠ এভরির বাসিন্দাদের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, প্রত্যেক দেশ বিশেষ করে উপসাগরীয় দেশগুলোকে ভূমিকা পালন করতে হবে।’ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ লিবিয়া, জর্ডান ও তুরস্কে গেছে। তবে সৌদী আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখনও শরণার্থীদের জন্য দুয়ার খুলে দেয়নি। অন্যদিকে ইউরোপ হাজার হাজার শরণার্থীদের জন্য একটি অভিন্ন নীতি গ্রহণে হিমশিম খাচ্ছে। প্রতিদিন হাজার হাজার শরাণার্থী ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে এসে ঠাঁই নিচ্ছে।
এ প্রসঙ্গে সতর্কবাণী করে ভলস বলেন, ইউরোপীয় ইউনিয়ন যথাযথভাবে সীমান্ত বন্ধ না করলে এই শীতে বলকান অঞ্চলে মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে এবং ইউরোপ ফের সীমান্ত বন্ধ করে দিতে যাচ্ছে।
প্রকৃত শরণার্থী ও সন্ত্রাসবাদের মধ্যে সম্পর্ক থাকার কথা প্রধানমন্ত্রী প্রত্যাখান করলেও তিনি শরণার্থীদের সঙ্গে সন্ত্রাসীদের ইইউতে ঢুকে যাওয়ার আশঙ্কাও তুলে ধরেছেন। প্যারিস হামলায় জড়িত ব্যক্তিরা শরণার্থীদের সঙ্গে ইউরোপে ঢুকেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আট লাখেরও বেশি শরণার্থী সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ এসে পৌঁচেছে। শরণার্থীদের বেশিরভাগ এসেছে মধ্যপ্রাচ্য থেকে।