আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শুক্রবার এক বন্দুকধারীর হামলার পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। হামলার প্রায় ৫ ঘণ্টা পর সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ওই অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিং শহরের ‘প্লানড প্যারেন্টহুড’ নামের এক ক্লিনিকে হামলা চালায় এক বন্দুকধারী। ওই হামলায় এক পুলিশ এবং দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১১ জন। এদের মধ্যে পাঁচজন পুলিশ রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া কি কারণে ওই হামলা চালানো হয়েছিল তাও জানা যায়নি।

