ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরকে বিধ্বস্ত করলো কুমিল্লা

Link Copied!

comillaস্পোর্টস  ডেস্ক : মিরপুরের উইকেট নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। রান উঠছে না, ব্যাটসম্যানরা শট খেলতে পারছে না, লো স্কোরিং হচ্ছে। এতসব অভিযোগকে প্রমান করতেই যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ৮২ রানে গুটিয়ে গিয়েছিলো সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। অথচ, সেই ৮২ রানই কুমিল্লা তাড়া করে ফেলল মাত্র ১১.৫ ওভারে, ১ উইকেট হারিয়ে। ৯ উইকেটে সাকিবের রংপুরকে বিধ্বস্ত করে ছাড়লো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রংপুরকে হারিয়ে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচ শেষে রংপুরেরও পয়েন্ট ৬। তবে, রান রেটে পিছিয়ে তারা নেমে গেছে দুই নম্বরে।
সাকিব আল হাসানের না থাকাটা (বহিস্কারের কারণে) যে রংপুরকে আপাদমস্তক ভূগিয়েছে সেটা ম্যাচের স্কোরশিট দেখলেই যে কেউ বুঝে যাবেন। সাকিবের পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পাওয়া মিসবাহ-উল হক পারলেন না মাশরাফির কুমিল্লার ওপর প্রভাব সৃষ্টি করতে। বরং, মারলন স্যামুয়েলস আর ইমরুল কায়েসের সামনে অসহায়ই মনে হলো রংপুরের ব্যাটসম্যানদের।
আগেরদিনও যেভাবে মাত্র ৯২ রান করে সিলেটকে চেপে ধরতে পেরেছিল রংপুর, সেটা সম্ভব হয়েছিল শুধুমাত্র সাকিবের উপস্থিতির কারণেই। প্রথম থেকেই সাকিব ছিলেন দুর্বার। আজ সাকিব ছিলেন না তো, রংপুরও যেন পুরো শক্তি হারিয়ে ফেললো।
মাত্র ৮২ রান করার পর কোন দলের এমনিতেই মনোবল ঠিক থাকার কথা নয়। তবুও চেষ্টা ছিল যেন, সিলেট সুপার স্টারসের বিপক্ষে ৯২ রান করেও যখন ৬ রানে জয় পাওয়া গিয়েছিল, তখন এই ম্যাচেও ভালো লড়াই করা সম্ভব হবে। হেরে গেলেও অন্তত রান রেট বাড়িয়ে নেয়া সম্ভব হবে। কিন্তু ১১.৫ ওভারে ৯ উইকেটের ব্যবধানে হেরে গিয়ে বড় রান রেটের ফাঁদে পড়ে গেলো রংপুর। অপরদিকে কুমিল্লা পয়েন্ট বাড়িয়ে নেয়ার পাশাপাশি রান রেটও বাড়িয়ে নিলো।
৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুধু হারিয়েছে ওপেনার মাহমুদুল হাসানের উইকেট। দলীয় ২৯ রানের মাথায় তিনি আউট হন আরাফাত সানির বলে। এরপর বাকি কাজ সহজেই সেরে ফেলেন ইমরুল কায়েস আর মারলন স্যামুয়েলস। ২৯ বলে ২ চার আর ১ ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন ইমরুল।
টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ব্যাট করতে থাকা ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস অপরাজিত ছিলেন ২৪ বলে ৪২ রানে। ৮টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কাও মারেন তিনি।