আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তুরস্ককে কোনো ধরনের সামরিক সহযোগিতা করা হবে না বলে জানিয়েছিল রাশিয়া। এবার আরো কঠিন অবস্থান গ্রহণ করল রাশিয়া। সামরিক সহযোগিতা বন্ধের পর এবার এবার তুরস্ককে আর্থিক সহায়তা বন্ধ করবে বলে জানিয়েছে রাশিয়া।
সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্কের সঙ্গে সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে।
রাশিয়ার যুদ্ধ বিমান সিরিয়ার সীমান্তে ভূপাতিত করার কার ঘটনায় রাশিয়া এবং তুরস্কের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার জন্য তুরস্ককে ক্ষমা চাইতে বলেছে রাশিয়া। কিন্তু তুরস্ক রাশিয়ার এই প্রস্তাবে সাড়া দেয়নি।
তুরস্কের দাবি করছে রাশিয়ার ওই যুদ্ধ বিমানটি বার বার সতর্ক করা সত্ত্বেও আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এ কারণেই তারা গুলি করে বিমানটিকে ভূপাতিত করতে বাধ্য হয়েছে। তবে তাদের দাবি তারা যদি জানত এটি রাশিয়ার বিমান তবে তারা ভিন্ন ভাবে সতর্ক করত।তবে তুরস্কের এ দাবিকে কোনো ভাবেই গ্রহণ করছে না রাশিয়া। তাদের দাবি রাশিয়া ইচ্ছাকৃতভাবেই বিমানটিকে ভূপাতিত করেছে।
প্রতিবেশী এ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক ছিল। রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।রাশিয়া থেকেই সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসে তুরস্কে। আর ওই ঘটনার জন্য দু’দেশের মধ্যে এখন সব ধরনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবসান ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।

