ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সিরিজের অনুমতি দিল পাকিস্তান সরকার

Link Copied!

Pakistan-vs-India-Cricketpakস্পোর্টস ডেস্ক : অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে প্রস্তাবিত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। আসন্ন সিরিজের জন্য পাকিস্তান সরকার পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিনিয়র কর্মকর্তা রাজিব শুক্লার মতে, আগামী ডিসেম্বরের ১৫ তারিখ থেকে এই সিরিজ শুরু হতে পারে।
কিছুদিন আগে প্রস্তাবিত ভারত-পাকিস্তান সিরিজের আয়োজক হিসেবে শ্রীলংকার নাম শোনা গেলেও বিসিসিআই’র সেক্রেটারি অনুরাগ ঠাকুর জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান লাহোরে সাংবাদিকদের জানিয়েছেন, সিরিজের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্য হতে একটিকে যে বেছে নেয়া হবে সেটির ইঙ্গিত দিয়েছেন তিনি।
শাহরিয়ার জানান, শ্রীলংকায় যেহেতু বৃষ্টির সম্ভাবনা সব সময়ই থাকে তাই এটি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে তিনি বাংলাদেশকে এগিয়ে রাখেন। তবে ইংল্যান্ডও এক পাক-ভারত সিরিজ আয়োজন নিয়ে আগ্রহ দেখালেও পিসিবি চেয়ারম্যান ইংল্যান্ডে আসন্ন সিরিজের ব্যাপারে অসম্মতি জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখপাত্র এবং ফেডারেল তথ্যমন্ত্রী পারভেজ রশিদ দুবাইয়ে পাকিস্তানের একটি জাতীয় দৈনিককে বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রীলংকায় ভারতের বিপক্ষে ক্রিকেট ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুমতি দিয়েছে।’
এদিকে ভারত সরকারের অনুমতি চেয়ে বিসিসিআই’র পক্ষ থেকে এক চিঠি পাঠানো হয়েছে। খুব শিগগিরই আসন্ন পাক-সিরিজ সিরিজ নিয়ে ভারতীয় সরকারের পক্ষ থেকেও অনুমতি পাওয়া যাবে বলে আশা করেন অনুরাগ ঠাকুর।
প্রসঙ্গত, আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ ভারত ও পাকিস্তান তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ বা শ্রীলংকায় এই সিরিজ অনুষ্ঠিত হবে।