ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীরাক্কেলেও বাংলাদেশিদের আতঙ্ক!

Link Copied!

mirakkelবিনোদন ডেস্ক : দুই বাংলার প্রতিযোগীদের অংশগ্রহণে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়ার বাংলাসংস্করণ ‘এই সময়’-এ দেয়া সাক্ষাৎকারে অনুষ্ঠানটির জনপ্রিয় উপস্থাপক মীর বাংলাদেশের কৌতুক অভিনেতাদের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন।
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই রিয়েলিটি শোর চূড়ান্ত পর্বে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১০ জন প্রতিযোগী। এতে বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রতিযোগীরা এ বছর মনের সুখে জোকস বলতে পারবে কী না জানতে চাইলে ‘এই সময়’কে মীর বলেন, ‘বাক স্বাধীনতা নেই। লেখার স্বাধীনতা নেই। এবার অডিশনের সময় দেখলাম ভয় ভয় পরিবেশ। সবাই খুব ভেবে চিন্তে কথা বলছেন। অনেকে আবার জোকস বলার পর বলছেন, এটা রাখা যাবে না। আসলে বেড়া টপকে এসে একজন প্রতিযোগী এমন কিছু বলতে পারবেন না, যাতে তার ফিরতে অসুবিধা হয়! মানে আমি দায়িত্ব নিয়ে বলছি কারো সেন্টিমেন্টে যাতে আঘাত না দেয় এই শো, সেটা দেখা শোনা করার দায়িত্ব আমাদের।’
উল্লেখ্য, এবারের মীরাক্কেলের উপস্থাপনে থাকছে অন্যরকম বৈচিত্র। জানা যায়, মঞ্চ সাজানো হবে একটা গোটা পাড়ার আমেজে। পাড়ার তিন ভাড়াটে চরিত্রে থাকবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। প্রতিদিন রাতের খাওয়া-দাওয়া সেরে এসে পাড়ার ব্যালকনিতে বসবেন তারা।  শ্রীলেখাকে দেখা যাবে পাড়ার টপ সেলিব্রিটি বৌদিরূপে। তবে, এবারের সিজনে দেব ও শুভশ্রিকে আনার খুব ইচ্ছে মীরের। একবার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার।এমনটাই জানালেন ওই সাক্ষাৎকারে।