বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে নেচারাল ও রোমান্টিক জুটি হিসেবে মনে করা হয় বলিউড বাদশাহ শাহরুখ খান ও কাজলের জুটিকে! দীর্ঘদিন পর বলিউডের এই সফলজুটি ফের একসঙ্গে রোহিত শেঠির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’র মধ্য দিয়ে। সম্প্রতি ছবিটির ট্রেলারের পর ক’দিন হল ইউটিউবে রিলিজ হয়েছে শাহরুখ-কাজলের প্রথম গান ‘গেরুয়া’।
১৮ নভেম্বর শাহরুখ কাজলের গানটি দেখতে ইউটিউবে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু এরপরেই ২৬ নভেম্বর সন্ধ্যায় রিলিজ দেয়া হল ছবির দ্বিতীয় গান ‘মানমা ইমোশন জাগে’। কিন্তু গানটি দেখতে দর্শকদের তেমন আগ্রহই নেই!
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম গান ‘গেরুয়া’র পর এবার জাঁকঝমক পরিবেশেই ২৬ নভেম্বর রাতে ইউটিউবে মুক্তি দেয়া হল কৃতি স্যানন ও বরুন ধাওয়ানের ‘মানমা ইমোশন জাগে’ গানটি। শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানটি মুক্তির ২৪ ঘন্টায় ইউটিউবে অন্তত তেরো লক্ষবারের উপরে দেখা হয়ে গেলেও ইমোশন জাগাতে পারেনি কৃতি-বরুনের মানমা ইমোশন।
ভারতীয় অন্যতম সঙ্গীতব্যক্তিত্ব প্রীতমের মিউজিক, অমিতাভ ভট্টাচার্যের গীতরচনায় ‘মানমা ইমোশন জাগে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অমিত মিশ্র, আনুশকা মঞ্চান্দা, অন্তরা মিত্র।
উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’র এরইমধ্যে শ্যুটিংয়ের কাজ শেষ। আসছে ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে শাহরুখ, কাজল ছাড়াও বরুন ধাওয়ান, কৃতি স্যানন, জনি লিভার, বোমান ইরানি ও সঞ্জয় মিশ্রের মত জনপ্রিয় অভিনেতারা রয়েছেন। একইদিনে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির বিগ বাজেটের ছবি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে।

