ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তানে একযুগে ইমতিয়াজ আলীর ‘তামাশা’

Link Copied!

tamashaবিনোদন ডেস্ক : আজ ২৭ নভেম্বর শুক্রবার একযুগে ভারত-পাকিস্তানে মুক্তি পেতে চলেছে মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর বহুল প্রতীক্ষিত ছবি ‘তামাশা’।
বেদ এবং তারার প্রেম কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘তামাশা’। ছবিতে বেদ ও তারা অবকাশ যাপনে গিয়ে একে অন্যের প্রেমে পড়ে। এরইমধ্যে ছবিটিকে এই যুগের রাধা-কৃষ্ণের প্রেমের সঙ্গে তুলনা করেছেন ইমতিয়াজ। এখন দেখার বিষয় বেদ-তারার চরিত্রে রনবীর-দিপীকা কতোটা প্রেম দেখিয়ে বক্স অফিস লোক জড়ো করতে পারেন।
ছবির কাহিনী এবং রনবীর-দীপিকা ছাড়াও আরো একটি প্রধান দিক রয়েছে ছবিটি ‘হিট’ করার, আর সেটি হচ্ছে ছবির সঙ্গীত। কারণ ‘তামাশা’র সঙ্গীতের দায়িত্বে যে আছেন অস্কারজয়ী সঙ্গীতব্যক্তিত্ব এ আর রহমান।
উল্লেখ্য, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করছেন ‘তামাশা’। এখন দেখার বিষয় রনবীর-দীপিকার আগের ছবিগুলোর মতন দর্শকরা ইমতিয়াজ আলীর এই ছবিটিকে কতোটা প্রাধান্য দেন!