ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড করেই চলেছে সালমানের ‘প্রেম’

Link Copied!

premবিনোদন ডেস্ক : বিনাপ্রতিযোগিতায় বলিউডের বক্স অফিসে অবদান রেখে চলেছে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। ছবিটি মুক্তির মাত্র ১৪দিনে এরইমধ্যে ঘরেই আয় করেছে ২০০ কোটি রুপি! ছবিটির এমন বাণিজ্যিক সাফল্যে উচ্ছ্বসিত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টার।
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টুইট করে ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার খবরটি প্রকাশ করেন। তারা এও জানান যে, চলতি বছরে বলিউডে ২০০ কোটি রুপি অর্জনকারী সিনেমা হিসেবে এটি দ্বিতীয়স্থানে। এরআগে চলতি বছর সালমান খানেরই অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এই রেকর্ড স্পর্শ করে।
দীর্ঘ ১৫ বছর পর মেধাবী নির্মাতা সুরজ বারজাত্যের ছবিতে একসঙ্গে ফিরলেন ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। আর সেই সাথে প্রথমবারের মত অনিল কাপুর কন্যা সোনম কাপুরের সাথে হলেন জুটিবদ্ধ। এরআগে এই নির্মাতার সাথে সালমান ম্যায় পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় এবং হাম আপকে হ্যায় কৌন ছবিতে অভিনয় করে অভিনয়ের জগতে আলোচনায় আসেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পর এই নির্মাতা ও অভিনেতার ক্যামিস্ট্রি দেখতেই সিনেমা হলে আসবেন সেই পুরনো দর্শক। আর তার প্রমাণ পাওয়া গেল মুক্তির প্রথম দিন থেকে ১৪দিন ব্যাপী। কারণ ছবিটি চলতি মাসের ১২ তারিখে মুক্তির পর থেকে এখনো স্বদর্পে চলছে থিয়েটারে।
উল্লেখ্য, বলিউডে চলছে একের পর এক রেকর্ড। বাণিজ্যের দিক দিয়ে আজ এই ছবি রেকর্ড করলো তো, পরশু সেই ছবিকে ডিঙিয়ে রেকর্ড গড়ার চর্চা শুরু হয়েছে বলিউডে। আর সেই দৌড়ে সবাইকে ছাড়িয়ে গেলেন সালমান খান। সদ্য মুক্তি পাওয়া তার অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে মুক্তির প্রথম দিনে অর্জিত অর্থের দিক দিয়ে সর্বাগ্রে তার অবস্থান। এছাড়া একই বছরে ঘরের ভেতরে ৫০০ কোটি রুপি আয় করা অভিনেতা হিসেবেও সালমান আছেন শীর্ষে। যদিও এখন পর্যন্ত দেশ-বিদেশ মিলিয়ে সবচেয়ে বেশী টাকা উপার্জনকারী সিনেমা আমির খানের ‘পিকে’!