ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিভি দর্শকরা আমাকে নিরাশ করেনি: অপূর্ব

Link Copied!

apurboবিনোদন  ডেস্ক : আজ শুক্রবার দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়েছে আশিকুর রহমানের পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটানর্স’। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব, দীর্ঘ এক দশক এই মাধ্যমে কাজ করার পর প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন।
তাই এ বিষয়ে তার চাওয়া, ‘২০০৫ সাল থেকে অভিনয় করে আসছি। এতদিনের ক্যারিয়ারে দর্শক আমাকে নিরাশ করেনি। আশা করছি এবারও নিরাশ করবে না।’
বিসর্গ মিডিয়ার প্রযোজনায় ‘গ্যাংস্টার রিটানর্স’ চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির উপদেষ্টা খোরশেদ আলম খসরু, পরিচালক আশিকুর রহমান, অভিনেতা অপূর্ব, অভিনেত্রী ও মডেল জান্নাতুল পিয়া, চিত্রনায়িকা শম্পা হাসনাইনসহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে ছবির উল্লেখযোগ্য অংশ ও কয়েকটি গান শোনান হয়। পাশাপাশি প্রায় সকলেই প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আহবান জানান। অনুষ্ঠানে অপূর্ব বলেন, ‘২০০৫ সালে আমি টিভি নাটকে অভিনয় শুরু করি। এরপর থেকেই বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছি। টিভির দর্শকরা আমাকে নিরাশ করেননি। তারা আমাকে রোমান্টিক ইমেজে ভালোভাবেই গ্রহণ করেন। কিন্তু ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতে আমি একেবারে ভিন্নরকম একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি দর্শকরা এবারও নিরাশ করবে না।’
ছবির গল্পে দেখা যাবে, এক সাধারণ পরিবারের সন্তান অপূর্ব। পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য। সবার দেখাশোনা করেন। হঠাৎ এক দুর্ঘটনায় তার বাবা মারা যান। এর পরপরই অন্ধকার জগতের দিকে এগিয়ে যেতে থাকেন অপূর্ব। প্রতিশোধ নিতে গিয়ে হয়ে ওঠেন গ্যাংস্টার।
‘গ্যাংস্টার রিটানর্স’ ছবির গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও কাজী আনান। সুর ও সঙ্গীতায়োজন শওকত আলী ইমন, আরিফিন রুমি ও কাজী আনান। এছাড়া গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, আরিফিন রুমি, কাজী আনান, দিয়াত খান।