ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ. আফ্রিকার ‘লজ্জা’র রেকর্ড

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : নাগপুরের পিচে যেন কালনাগ আঘাত হেনেছে দক্ষিণ আফ্রিকান শিবিরে। সেই বিষে নীল হলো প্রোটিয়া ব্যাটিং লাইন। ফলাফল; রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার মায়াবী ঘূর্ণিতে পড়ে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৯ রানে গুটিয়ে গেল হাশিম আমলার দল। ৭৯ রানে গুটিয়ে যাওয়ার পথে মাত্র ১২ রানে প্রথম ৫ উইকেট হারিয়ে লজ্জার এক রেকর্ড গড়লো প্রোটিয়ারা।
বৃহস্পতিবার নাগপুর টেস্টের দ্বিতীয় দিন ২ উইকেটে ১১ রান নিয়ে খেলতে নেমে আর ১ রান তুলতেই আরো তিন ব্যাটসম্যানকে হারিয়ে ৫/১২ তে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দেশটির ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো এতো কম রানে ৫ উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা।
এর আগে টেস্টে সবচেয়ে কম ১৪ রানে প্রথম ৫ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটা ১০০ বছরেরও আগের ঘটনা। ১৯০২ সালের নভেম্বরে ঘরের মাঠ কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। ১১৩ বছর পর ‘লজ্জা’র এক রেকর্ড গড়লো হাশিম আমলার দল।
১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ রানে ৫ উইকেট হারানো ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে ‘লজ্জাজনক’ পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। এবারও কী তেমন কোনো ‘লজ্জাজনক’ পরাজয় অপেক্ষা করছে প্রোটিয়াদের জন্য?
এদিকে ৭৯ রানে অলআউট হওয়ার পথে আরেকটি লজ্জার রেকর্ড সঙ্গী হলো দক্ষিণ আফ্রিকার। ভারতের বিপক্ষে টেস্টে এটাই যেকোনো দলের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯০ সালে চন্ডিগড় টেস্টে ভারতের বিপক্ষে মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলংকা। বৃহস্পতিবার সেই লজ্জার রেকর্ডটি নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।