ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও ফুটেজে ক্ষুব্ধ ওবামা

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : শিকাগোতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ভিডিও ফুটেজ দেখে ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার ওবামা তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের আরো অনেক নাগরিকের মতো আমিও ১৭ বছর বয়সী লাকুয়ান ম্যাকডোনাল্ডকে গুলি চালিয়ে হত্যা করার ওই ভিডিও ফুটেজ দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি।’ তিনি আরো লিখেছেন, ‘সকলের প্রতি আমার আহ্বান যারা এভাবে মর্মান্তিকভাবে মারা যান আমাদের চিন্তা চেতনায় যেন তারা থাকেন এবং তাদের জন্য আমরা যেন প্রার্থনা করি।’
মঙ্গলবার পুলিশ কর্মকর্তা জেসন ভ্যান ডাইকের বিরুদ্ধে হত্যা অভিযোগ গঠন করার অল্প সময় পরেই ওই গ্রাফিক ফুটেজ প্রকাশ করা হয়। ওই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার নিয়েও দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে।