ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালের শ্বাসরূদ্ধকর জয়

Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : ৪-০ ব্যবধানে যে ম্যাচটি নিশ্চিত জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, সেটিই কি না শেষ মুহূর্তে হয়ে উঠল চরম নাটকীয়। ১১ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে সেই ম্যাচটিতেই হারের মুখে পড়ে গেলো লজ ব্লাঙ্কোজরা। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধান নিয়েই শাখতার দোনেৎস্ককে হারালা রিয়াল মাদ্রিদ।
ইউক্রেনের এরেনা এলভিভে রোনালদোর জোড়া গোলে ম্যাচের শুরু থেকে ৭০ মিনিট পর্যন্ত একাধিপত্য ছিল রিয়াল মাদ্রিদেরই। এর মধ্যে স্বাগতিক শাখতারের জালে ৪বার বল জড়িয়েছে রিয়াল। তখনও মনে হয়নি কী নাটক অপেক্ষা করছে শেষ পর্যন্ত।
৭৭ মিনিটে গিয়েই ম্যাচের রং বদলে যায়। হঠাৎ করেই রিয়ালের ওপর চাপ সৃষ্টি করে শাখতার। যেন যেতন চাপ নয়। ৭৭ মিনিট থেকে ৮৮ মিনিট। এই ১১ মিনিটের ব্যবধানে রিয়ালের জালে তিনবার বল জড়িয়ে দিল শাখতার। এ সময় তো পয়েন্ট হারানো কিংবা পরাজয়ের শঙ্কাতেই পড়ে গিয়েছিল রিয়াল।
শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধান নিয়েই জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ।