বিনোদন ডেস্ক : দিনদিন নিজেকে গুটিয়ে নিচ্ছেন ছোটপর্দায় প্রিয়মুখ রুমানা রশীদ ঈশিতা। বছর দুয়েক আগেও মিডিয়ায় সরব ছিলেন তিনি। কাজ করেছেন একের পর এক দর্শকনন্দিত নাটকে। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন। নাটকে আর দেখা মেলেনা তাকে। সর্বশেষ দেড়বছর কোন নাটকে কাজ করেননি। পাশাপাশি নিজেকে মিডিয়ার আড়ালেই রেখেছেন।
কারণটা কি? ‘এখন স্বামী-সংসার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। সবটাই দেখভাল করতে হয়। তাছাড়া সম্প্রতি মা হয়েছি। বাচ্চাকে সময় দিতে হয়। অন্তত ছয়মাস কোন কাজে হাত দিতে পারবো না। তবে তারপরও কাজ করবো কিনা সেটাও নিশ্চিত করে বলতে পারছিনা। হয়তো শখের বশে করলে করতে পারি। নচেৎ না।’
উল্লেখ্য, নির্মানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০১৪ সালের ভালোবাসা দিবসে তার নির্মিত ‘ফিরে এসো প্রেম’ চ্যানেল আইতে প্রচার হয়। বর্তমানে ‘হোয়াই নট’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করছেন।

