ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রাজনীতি’র সিক্যুয়াল নিয়ে আসছেন প্রকাশ

Link Copied!

raajneetiবিনোদন ডেস্ক : ভারতের রাজনীতি নিয়ে ২০১০ সালে মেধাবী নির্মাতা প্রকাশ ঝাঁ নির্মাণ করেছিলেন  ব্যবসাসফল ছবি ‘রাজনীতি’। দীর্ঘ পাঁচ বছর পর সাম্প্রতিক ভারতের রাজনীতি এই নির্মাতাকে উস্কে দিল ছবিটির সিক্যুয়াল নির্মাণ করতে। এমন কথায় জানালেন প্রকাশ।
জানা গেছে, ২০১০ সালে ভারতের রাজনীতিকে অসাধারণভাবে উপস্থাপন করেছিলেন ‘রাজনীতি’ ছবির মধ্য দিয়ে। ছবিটি সমালোচকদের পাশাপাশি বক্স অফিসেও দারুণ প্রভাব ফেলতে সমর্থ হয়। ছবিটির সিক্যুয়াল করার কোনো পরিকল্পনা না থাকলেও সাম্প্রতিক সময়ে ভারতের আর্থ-রাজনৈতিক অবস্থা নির্মাতা প্রকাশকে ‘রাজনীতি’র সিক্যুয়াল করতে উৎসাহ দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বয়ং নির্মাতাই। আর তাই তিনি চিত্রনাট্য তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন বলেও জানান।
৬৩ বছর বয়সী প্রকাশ ঝাঁ বলেন, আমি এখন ‘রাজনীতি’র সিক্যুয়াল নিয়ে ব্যস্ত আছি। বর্তমান সময়ে আমাদের এখানে যা ঘটছে, ‘রাজনীতি’ ছবিটি মুক্তির এটায় হয়তো মোক্ষম সময় হতে পারতো। কিন্তু দূর্ভাগ্যবশত ২০১০ সালে ছবিটি মুক্তি পেয়েছে। তবে রাজনীতির এই বাঁক বদল নিয়ে আমি আবারো ফিরে আসছি। শিগগিরই রাজনীতির সিক্যুয়াল নিয়ে কাজ শুরু করবো।
‘রাজনীতি’ ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, নানা পাটেকার, রনবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ী এবং নাসিরউদ্দিন শাহ’র মত তুখোর অভিনেতারা।
উল্লেখ্য, বর্তমানে ‘জয় গঙ্গাজল’ ছবিটি নিয়ে ব্যস্ত আছেন প্রকাশ ঝাঁ। ছবিটি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত অজয় দেবগন অভিনীত জনপ্রিয় ছবি ‘গঙ্গাজল’-এর সিক্যুয়াল। নতুন এই সিক্যুয়ালে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আসছে বছরের ৪ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর এরপরেই ‘রাজনীতি’র পরের সিক্যুয়াল নিয়ে কাজ শুরু করবেন বলে জানা গেছে।