ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ বাছাইয়ে নারী দল ঘোষণা

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : আগামীকাল ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব। এ পর্বের জন্য জাহানারা আলমকে অধিনায়ক করে ১৪ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ নারী দল বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। প্রথম ম্যাচে ২৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে জাহানারা-সালমারা। ২৯ নভেম্বও খেলতে স্কটল্যান্ড এবং ১ ডিসেম্বও খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে । ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং ৫ ডিসেম্বর ফাইনাল। একইদিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের নারী ক্রিকেট দল : জাহানারা আলম (অধিনায়ক), আয়শা রহমান (সহ-অধিনায়ক), সালমা খাতুন, পান্না ঘোষ, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার ও শায়লা শারমিন।