ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাকফুটে ভারত

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। ফলে বুধবার থেকে শুরু হওয়া নাগপুর টেস্টে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরবে স্বাগতিকরা। অন্যদিকে সিরিজ জিততে হলে নাগপুর টেস্টে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। উদ্বোধনী জুটিতে ৫০ রান তোলেন শিখর ধাওয়ান ও মুরালি বিজয়। তবে ৫০ থেকে ৬৯- এই ১৯ রানের ব্যবধানে এই দুই ওপেনারের বিদায়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। দলীয় ৫০ রানের মাথায় ধাওয়ান (১২) ডিন এলগারের বলে ক্যাচ এন্ড বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন। আর বিজয়কে (৪০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন মরনে মরকেল।
৬৯ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে চেতেশ্বর পূজারাকে নিয়ে ইনিংস মেরামত শুরু করেন অধিনায়ক বিরাট কোহলি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মধ্যাহ্ন ভোজনের বিরতির আগে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৫ রান। চেতেশ্বর পূজারা ১৮ ও কোহলি ১১ রান নিয়ে ব্যাট করছিলেন।
তবে লাঞ্চের পরই ছন্দপতন ঘটে ভারতীয় ইনিংসে। মরনে মরকেল ও সিমন হার্মারের বোলিং তোপে পড়ে ৯৪ থেকে ১২৫- এই ৩১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে নিয়ন্ত্রণ হারায় কোহলির দল। একে একে ফিরে যান পূজারা (২১), আজিঙ্কা রাহানে (১৩), কোহলি (২২) ও রোহিত শর্মা (২)। পূজারা ও রোহিতকে ফেরান হার্মার, আর রাহানে ও কোহলির মূল্যবান উইকেট দুটি নেন মরকেল।
১২৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে সপ্তম উইকেটে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রবিন্দ্র জাদেজা ও হৃদ্ধিমান সাহা। এই দুজন ৪৮ রানের জুটি গড়ে দলের সম্মান রক্ষা করেন। দলীয় ১৭৩ রানের মাথায় জাদেজাকে বোল্ড করে জুটিতে ফাটল ধরান ক্যাগিসো রাবাদা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৯১ রান। হৃদ্ধিমান সাহা ২৭ ও রবিচন্দ্রন অশ্বিন ৬ রান নিয়ে ব্যাট করছেন।
নাগপুর টেস্টে ব্যাটিং লাইনকে শক্তিশালী করার লক্ষ্যে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে বসিয়ে রোহিম শর্মাকে একাদশে জায়গা দিয়েছে ভারত। অন্যদিকে পেসার বরুন অ্যারনের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্পিনার অমিত মিশ্র। অর্থাৎ একমাত্র পেসার ইশান্ত শর্মার বিপরীতে দলে রয়েছেন তিন স্পিনার অশ্বিন, মিশ্র ও জাদেজা।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশে মাত্র একটি পরিবর্তন এসেছে। পেসার কাইল অ্যাবটের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্পিনার সিমন হার্মার।
ভারত: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিন্দ্র জাদেজা, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, অমিত মিশ্র ও ইশান্ত শর্মা।
দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার, স্টিয়ান ফন জেল, ফ্যাফ ডু প্লেসিস, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেন ভিলাস, কাগিসো রাবাদা, সিমন হার্মার, মরনে মরকেল, ইমরান তাহির।