ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরের বিপক্ষে ব্যাকফুটে ঢাকা

Link Copied!

rungpurস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের চতুর্থ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের ছুড়ে দেয়া ১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা ডাইনামাইটস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। ফলে ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা পায় কুমার সাঙ্গাকারা-নাসির হোসেনের ঢাকা।
তবে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বাজে করেছে ঢাকা ডাইনামাইটস। সাকিব আল হাসান ও আরাফাত সানির বোলিং তোপে পড়ে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচে থেকে নিয়ন্ত্রণ হারায় বিপিএলের আগের দুই আসরের চ্যাম্পিয়নরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ডাইনামাইটসের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেটে ৮৮ রান। কুমার সাঙ্গাকারা ২৭ ও রায়ান টেন ডোয়েচকাট ৭ রান নিয়ে ব্যাট করছেন।
ইনিংসের তৃতীয় ওভার ও নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ঢাকা শিবিরে আঘাত হানেন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান। শামসুর রহমানকে বোল্ড করে রংপুরকে আনন্দে ভাসান বিশ্বসেরা অলরাউন্ডার। একই ওভারে নাসির জামশেদকে সাজঘরে ফিরিয়ে দলকে চালকের আসনে রাখেন সাকিব।
১৫ রানে দুই ওপেনারকে হারানোর পর মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে দলীয় ৩৫ রানের মাথায় ইনিংসের সপ্তম ওভারে আরাফাত সানিকে তুলে মারতে গিযে মোসাদ্দেক সাকিবকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় বিপিএলের আগের দুই আসরের চ্যাম্পিয়নরা।