ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাণ্ডুলিপির অপেক্ষায় মাহির ‘ধামাকা’

Link Copied!

mahi-la-final20141102144301বিনোদন ডেস্ক : মাসখানেক আগে নতুন চলচ্চিত্র ‘ধামাকা’য় নাম লিখিয়েছিলেন হালের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। চলচ্চিত্রটির প্রযোজনার করছেন একসময়ের সাড়াজাগানো চিত্রনায়ক আমিন খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন গুণী নির্মাতা মালেক আফসারী। বর্তমানে চলছে ছবির গল্পের পাণ্ডুলিপির লেখার কাজ লিখছেন লিখেছেন রফিক-উজ-জামান।
প্রযোজক আমিন খান জানালেন, ছবির কাজটা আমরা গুছিয়ে আস্তে ধীরেই করতে চাই। আর গল্পের প্রতিই আমরা বেশি জোর দিচ্ছি। গল্প হলো একটি সিনেমার ভিত্তি। তাই সময় নিয়ে চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। লেখা শেষ হলেই শুটিংয়ে নামবো।’
উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাজধানীর গুলশানের একটি রেস্টেুরেন্টে ছবির কলাকুশলীদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।