ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অকেজো লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ

Link Copied!

amitavবিনোদন ডেস্ক : মাত্র ২৫ শতাংশ কাজ করা লিভার নিয়েই ৬ ফিট ১ ইঞ্চের বিশাল দেহের উপর বেঁচে আছেন বলিউডের শাহেনশা খ্যাত অমিতাভ বচ্চন। বাকি ৭৫ শতাংশ লিভার কব্জা করে নিয়েছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিসের একটি ক্যাম্পেনে এসে নিজেই এ কথা জানিয়েছেন অমিতাভ।
বলেছেন, ‘আমার শরীরে হেপাটাইটিস ভাইরাস এসেছে একটি দুর্ঘটনা থেকে। আজ আপনারা এমন একজনকে দেখছেন, যে ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছে।’ আর সেই দুর্ঘটনাটা ঘটে তার বিখ্যাত চলচ্চিত্র “কুলি”র সেটে। আর সে কারণে প্রায় ২০০ ডোনারের কাছ থেকে ৬০ ব্যাগ রক্ত নিতে হয়েছিল তাকে। তখনই কোনো এক দাতার থেকে তার দেহে এ ভাইরাসের সংক্রমণ ছড়ায়।
তবে ২০০০ সাল পর্যন্ত অমিতাভ স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে অংশ নিতেন। কিন্তু কখনই কিছু বুঝতে পারেননি। ১৮ বছর পর সাধারণ ডাক্তারি পরীক্ষা করানোর সময় তিনি জানতে পারেন, তার শরীরে হেপাটাইটিস বি আছে। তাও আবার নামে মাত্র নয়, লিভারের ৭৫ শতাংশ দখল করে নিয়েছে ভাইরাসটি।
অমিতাভ জানান, তার শরীরে ভাইরাস ধরা পড়ার পর তিনি ভারতীয় চিকিৎসকদের দেখান। তবে দ্বিতীয় মত নিতে বিদেশেও গিয়েছিলেন। কিন্তু আশ্চর্য, এখানকার ডাক্তাররা তাকে যা বলেছেন, বিদেশি ডাক্তাররাও তাই বলেন।
তিনি আরো জানিয়েছেন, ১২ শতাংশ লিভার নিয়েও মানুষ বাঁচতে পারে। কিন্তু তেমন জায়গায় পৌঁছানো কখনই কাম্য নয়। ভারতে যাতে হেপাটাইটিস বি ও যক্ষার মতো রোগের চিকিৎসা দ্রুতহারে হয়, তার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান তিনি।
হেপাটাইটিস বি-এর মতো ভাইরাস শরীরে আছে কি না জানার জন্য রক্তপরীক্ষার কথাও জানান অমিতাভ। সঙ্গে এও বলেন, ‘প্রত্যেক মানুষের রক্তদানের আগে জেনে নেয়া উচিৎ তার শরীরে হেপাটাইটিস বি আছে কি না।’