বিনোদন ডেস্ক : মিউজিক ভিডিও দিয়ে চলতি বছরে ভারতীয় বাজারে বিস্ফোরণ ঘটান ইয়ু ইয়ু হানি সিং! সুপারস্টার অভিনেতা ঋত্বিক রোশান ও সোনম কাপুরের পাঁচ মিনিটের ‘ধীরে ধীরে’ ভিডিও গান দেখতে ইন্টারনেটে কোটি কোটি মানুষের হামলে পড়েছিল। আর সেই ধারাবাহিকতায় এবার ‘কিসার বয়’ খ্যাত ইমরান হাশমি ও এশা গুপ্তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও ইউটিউবে রিলিজ হয়েছে। গানটির নাম ‘ম্যায় রাহু ইয়া রাহু’।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন অমিত শর্মা। মিউজিকে ছিলেন অমল মালিক, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক। রশমি বিরাগের রচনায় গানটি ২৩ নভেম্বর ইউটিউবে রিলিজ করে টি-সিরিজ।

