ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ৪০০০

Link Copied!

siriyaআর্ন্তজাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে মার্কিন জোটের বিভিন্ন অভিযানে প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২৫০ জন বেসামরিক নাগরিক।  মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে আলজাজিরা।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছিল মার্কিন জোট। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় বিমান হামলা শুরু করার পর জোটে ২৮টি দেশ অংশ নিয়েছিল। কিন্তু এখন জোটে ৬৫টির মত দেশ যুক্ত হয়েছে।
পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ওই হামলায় আট বছর বয়সী ৬৬ জন শিশু, এবং ১৮ বছরের ওপরে ৪৪ জন নিহত হয়েছে। সিরিয়ার হামা, আলেপ্পো, হোমস, হাসাকা, রাক্কা ও দেইর আজ জোর প্রদেশে চালানো বিভিন্ন অভিযানে তিন হাজার ৫শ ৪৭ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। এসব হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টেরও ১৩৬ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।