ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভা ঘোষণা

Link Copied!

ARDEGANআন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোগানের আনুষ্ঠানিক অনুমোদনের পর মঙ্গলবার আংকারায় প্রধানমন্ত্রী দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আহমেদ দাউদওউলু।
এর মাধ্যমে ৬৪তম সরকার ঘোষিত হলো তুরস্কে। একই সাথে একে পার্টিও টানা চতুর্থ বারের মতো একক সরকারের দায়িত্ব নিল দেশটিতে।
পাঁচজন উপ-প্রধানমন্ত্রী ও ২১ মন্ত্রী নিয়ে গঠিত হয়েছে নতুন এই কেবিনেট। তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে করা তালিকায় এবার দেখা গেছে বেশকিছু নতুন মুখ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বহাল আছেন মেউলুদ চাউসওউলু।
গত ১ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ৪৯ দশমিক ৫ শতাংশ ভোটে সংসদে ৩১৭টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডানপন্থি জাস্টিস ও ডেভেলপমেন্ট (একে) পার্টি। নতুন সরকারের বিরোধী দল হিসেবে থাকবে বাম. কুর্দিশ ও তুর্কি ন্যশনালিস্ট তিনটি দল।